রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
১৯ এপ্রিল, ২০২৬ ০৩:২৬ পূর্বাহ্ন

  

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

নিউজরুম
১৯-০১-২০২১ ০৪:১৬ অপরাহ্ন
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

 রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৩৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার বিভাগে নতুন ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯১৫ জন। এদের মধ্যে ২৩ হাজার ৬২ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯১৫ জন।


নিউজরুম ১৯-০১-২০২১ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com