পৌরবাসীর প্রতি আব্বাসের কৃতজ্ঞতা : উষ্ণতার পরশ পেল কাটাখালির শীতার্তরা
২৩ এপ্রিল, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন

  

পৌরবাসীর প্রতি আব্বাসের কৃতজ্ঞতা : উষ্ণতার পরশ পেল কাটাখালির শীতার্তরা

নিউজরুম
১৯-০১-২০২১ ০৪:১৬ অপরাহ্ন
পৌরবাসীর প্রতি আব্বাসের কৃতজ্ঞতা : উষ্ণতার পরশ পেল কাটাখালির শীতার্তরা

 কাটাখালী পৌরসভার হাজারো দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। কাটাখালি পৌরসভার সার্বিক তত্বাবধানে এবং আরএমপির উদ্যোগে রবিবার বিকেলে মাসকাটাদীঘি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।
প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে ‘নিরাপত্তার নগরী’ হিসেবে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঘোষণা দিতে চাই। রাজশাহী নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। প্রতিটি মানুষ এর সুফল ভোগ করবে। রাজশাহী নগরী হবে শান্তির নগরী। এর জন্য আমি সকলের সহযোগীতা চাই। মহানগরীতে কোনো মাদক থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, সন্ত্রাসী থাকবে না। এই শান্তির নগরীকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য নগরীর সকলের সহযোগীতা চাই। যারা মাদকাসক্ত তাদের পুনর্বাসন করা হবে। তার পরেও যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী তার বক্তব্যে বলেন, এখন থেকে কাটাখালীতে যে কাজগুলো হবে তা হবে সুশৃঙ্খল ও গোছানো। নাগরিক হিসেবে যার যা পাওনা তা তাকে বুঝিয়ে দেয়া হবে। ভোটের রাজনীতি কাটাখালীর মাটিতে আমি আর করতে চাই না। কাটাখালীর মানুষের যে শ্রদ্ধা পেয়েছি তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সম্প্রতি অনুষ্ঠিত কাটাখালী পৌর নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পারায় আরএমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেয়র আব্বাস আরও বলেন, মাদক সেবন করতে কাটাখালীতে কেউ প্রবেশ করলে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হবে। অপরাধী যেই হোক, যে দলেরই হোক বা যারই আত্মিয় হোক কাউকেই আর ছাড় দেয়া হবে না। সকলকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি কাটাখালী পৌরসভায় এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য আরএমপি কমিশনারকে অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহমখদুম জোনের উপপুলিশ কমিশনার, মতিহার জোনের ডিসি এবং এডিসি। আরো উপস্থিত ছিলেন, কাটাখালী পৌর এলাকার স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।


নিউজরুম ১৯-০১-২০২১ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com