বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর
১৯ এপ্রিল, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন

  

বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

নিউজরুম
০৭-০১-২০২১ ১০:৩৯ অপরাহ্ন
বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার উত্তর বালিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তসলিম উদ্দীন ওরফে তাসু (৭০)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর চেকতলা গ্রামে তার বাড়ি। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস বৃদ্ধ তসলিম উদ্দীনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।


নিউজরুম ০৭-০১-২০২১ ১০:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com