শিরোনামঃ
নিউজরুম ০৭-০১-২০২১ ০৬:৫৯ অপরাহ্ন |
‘র্যাব সেবা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে রাজশাহীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এর রাজশাহীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া হড়গ্রাম এলাকায় এসব কম্বল বিতরণ করেন র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
র্যাব-৫ ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং জয়পুরহাটেও কম্বল বিতরণ চলছে। এসব জেলায় সর্বমোট এক হাজার পিস কম্বল বিতরণ করা হচ্ছে বলে র্যাব জানিয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com