শিরোনামঃ
নিউজরুম ০৫-০১-২০২১ ০৭:১৬ অপরাহ্ন |
রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী পলি খাতুনও ৫ মাসের শিশু কন্যা ফারিয়াকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী ফিরোজ।
সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এরপর মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা গাবতলী এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতো। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে অতিমাত্রায় সে হেরোইনে আসক্ত হয়ে পরে। মাঝেমধ্যে টাকা চাওয়ায় স্ত্রীর পলি খাতুনের সাথে প্রায়ই ঝগড়া করতো ফিরোজ। এই রাগে স্ত্রী ও কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গলায় আঘাতের চিহ্ন না থাকায় এবং পাশে বালিশ পড়ে থাকায় ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com