শিরোনামঃ
নিউজরুম ০৪-০১-২০২১ ১০:০৪ অপরাহ্ন |
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তাদের মৃত্যু হয়। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় করোনাভাইরাসে ৩৭২ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২২৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।
দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৫ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
রোববার বিভাগে নতুন ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৮৮ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৮১ জন। এদের মধ্যে ২২ হাজার ৩২৫ জন সুস্থ হয়েছেন।
বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৭৪ জন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com