শিরোনামঃ
নিউজরুম ০১-০১-২০২১ ০৫:৫০ অপরাহ্ন |
ইংরেজি নববর্ষ-২০২১ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র রাজশাহীবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।
বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২০ বিদায় হয়ে ২০২১ আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
বাণীতে মেয়র বলেন, নতুন বছরে করোনা মহামারি করোনার প্রার্দুভাব থেকে মুক্তিলাভ করে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরবো বলে প্রত্যাশা করছি। নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এই কামনা করি।
মেয়র আরো বলেন, রাজশাহী সিটি করপোরেশন নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভরশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজশাহী মহানগরীকে আরো উন্নত, বাস্যযোগ্য, সবুজ-পরিচ্ছন্ন ও কর্মচঞ্চল নগরী হিসেবে গড়তে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় বিশে^র অন্যতম সেরা নগরীতে পরিণত হবে রাজশাহী। এ লক্ষ্যে আমাদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে।
বাণীতে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার দূরদর্শীপূর্ণ নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। নতুন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক- আমি এই কামনা করছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com