নগরীর ফোরলেন সড়কের আইল্যান্ডে বসছে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি
২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

নগরীর ফোরলেন সড়কের আইল্যান্ডে বসছে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি

নিউজরুম
০১-০১-২০২১ ০৫:৫০ অপরাহ্ন
নগরীর ফোরলেন সড়কের আইল্যান্ডে বসছে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি

 মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক চারলেনে উন্নীতকরণ কাজ শেষে হয়েছে। এখন চলছে সড়কের আইল্যান্ডে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি বসানোর কাজ।
বৃস্পতিবার বিকেল ৫টায় কাশিয়াডাঙ্গা থানার মোড় এলাকায় সড়কবাতির খুঁটি বসানোর কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সহাকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে। এ ছাড়া সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।


নিউজরুম ০১-০১-২০২১ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 345 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com