শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-১১-২০২৬ ০৫:৫১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৬-২-২৭ অর্থবছরে প্রায় সাড়ে আট হাজার কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক)আসনের সংসদ সদস্য সেলিম রেজা। রবি মৌসুমের জন্যে ৬ হাজার সাতশ জনকে এক কেজি করে সরিসার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১২০ জনকে ৫ কেজি করে মসুর ডাল, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১২০ জনকে ৮ কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, চারশ জনের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদামের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৯০ জনকে ২০ কেজি গমের বীজ, ইউরিয়া-৩৫ কেজি, ২০ কেজি টিএসপি সার, ও ১৮ কেজি এমওপি সার এবং ৯০০ কৃষককে ০৫ কেজি করে বোরো ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরণী অনুষ্ঠানেি উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন, সহকারী কমিশনার(ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com