কোরআন শরীফ পেলো কাজিপুরের সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন প্রি- ক্যাডেট মাদ্রাসা এন্ড হাই স্কুলের শিক্ষার্থীগণ
১৬ নভেম্বর, ২০২৬ ০৬:১০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কোরআন শরীফ পেলো কাজিপুরের সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন প্রি- ক্যাডেট মাদ্রাসা এন্ড হাই স্কুলের শিক্ষার্থীগণ

আব্দুল জলিল
১৫-১১-২০২৬ ০৪:১৯ অপরাহ্ন
কোরআন শরীফ পেলো কাজিপুরের সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন প্রি- ক্যাডেট মাদ্রাসা এন্ড হাই স্কুলের শিক্ষার্থীগণ

স্টাফ রিপোর্টার: 

সিরাজগঞ্জের কাজিপুরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন  প্রি-   ক্যাডেট মাদ্রাসা এন্ড হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ২১ জন শিক্ষার্থীকে এই উপহার প্রদান করা হয়। বিদ্যালয়ের নিজস্ব  ক্যাম্পাসে কোরআন বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক  আব্দুল মালেক রনু।

 সহকারি শিক্ষক এফআই মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার ভিত্তি মজবুত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে  প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা পারভীন শিলা, সহকারী শিক্ষিকা মুন্নি, লাইজু, ববিতা, কারিম, বিদ্যুৎ, তোহা,  জাকারিয়া, জুয়েল রানা, তৌফিক, শিক্ষার্থী ও  অভিভাবক উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৫-১১-২০২৬ ০৪:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 105 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com