শিরোনামঃ
আব্দুল জলিল ১২-১১-২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ন |
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুরে গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ চালককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজারে কাজিপুর-ধুনট সড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন। এসময় গাড়ি চালকের ডাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় সড়ক ও পরিবহন আইন, ২০১৮ এর ৪ ও ১৬ উভয় ধারায় এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের পুত্র চালক রফিকুল ইসলাম(৫৫) কে ৫ হাজার টাকা, শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের পুত্র মিলন(৩২) কে ২০ হাজার টাকা, বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফ এর পুত্র আজাহার আলী(৩৫) কে ২০ হাজার টাকা, ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখ এর পুত্র মতি(২১) কে ১০ হাজার টাকা এবং কাজিপুরের সাতকয়া গ্রামের দুলু তরফদারের পুত্র মিল্টন((৩৫) কে ৫ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার আইনে গাড়াবেড় গ্রামের মজিবরের পুত্র হাসান আলী(৩৪) কে পাঁচশত টাকার অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজিপুর থানা পুলিশ এবং আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com