নানা আয়োজনে কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
০৭ নভেম্বর, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

  

নানা আয়োজনে কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আব্দুল জলিল
০৭-১১-২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন
নানা আয়োজনে কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার:  

নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।

উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয়  বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে  জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আব্দুল জলিল ০৭-১১-২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com