কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর, ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন

  

কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৪-১১-২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
কাজিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ) বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহানাজ পারভীন।

সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের  দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, প্রাণিসম্পদ অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ও বিএনপির সাবেক সহসবাপতি ওহিদুজ্জামান মিনুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ।


আব্দুল জলিল ০৪-১১-২০২৬ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 9 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com