বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
৩০ অক্টোবর, ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন

  

বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আব্দুল জলিল
৩০-১০-২০২৬ ০৪:১২ অপরাহ্ন
বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :ধুনটে মনন সাহিত্য সংগঠনের গুণিজন বগুড়ার ধুনট উপজেলায় বনার্ঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মনন সাহিত্য সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ, প্রকাশনা উৎসব, গুণিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মনন সাহিত্য সংগঠনের আয়োজনে ধুনট সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে বর্ণিল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনন সাহিত্য সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান আজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিবুজ্জামান রাজিব, উপদেষ্টা সরকার সোহেল আহমেদ ও সাংবাদিক আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অনীক মাহমুদ, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. আমিনুল ইসলাম, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম মোস্তফা, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ছোলায়মান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। অনুষ্ঠানে এম. আর জামানের হাওয়ার ভেলা এবং এম.আর.টি আরজুর ভালোবাসার জলরঙ ও মনন সাহিত্য সংগঠনের মুখপত্র নুড়ি-এর মোড়ক উন্মোচন করা হয়। এরপর গুণিজন সন্মাননার অংশ হিসেবে কাব্য সাহিত্য, কথা সাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, শিক্ষা ও গবেষণা, সমাজসেবা, চিত্র ও ভাস্কর্য শিল্প, সাংবাদিকতা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আব্দুল জলিল ৩০-১০-২০২৬ ০৪:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com