কাজিপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার :কাজিপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চালিতাডাঙ্গায় অনুষ্ঠিত এই দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপজেলার একশ জন কৃষক- কৃষাণী অংশ নেন। মাল্টি-সেক্টোরাল এলায়েন্স ফর ইম্প্রোরভড নিউট্রেশন এর সহায়তায় দিবমটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোঃ জাকিরুল হাসান।অনুষ্ঠানে জিংক বায়োফর্টিফাইড সমৃদ্ধ বিনাধান ২০ এর গুনগত মান ও চাষাবাদ পদ্ধতি এবং বিনাধান ২০ এর উৎপাদন নিয়ে কৃষক কৃষাণীদের ধারনা দেওয়া হয়।
আব্দুল জলিল ৩০-১০-২০২৬ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 24 বার দেখা হয়েছে।