কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আব্দুল জলিল
২৮-১০-২০২৬ ০৬:১১ অপরাহ্ন
|
|
কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
স্টাফ রিপোর্টার : নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটির এ বারের প্রতিপাদ্য হলে বি এ হ্যান্ড ওয়াশিং হিরো।
কাজিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজিপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।
এসয় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, ডাঃ মিনহাজুস সালেকীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, আরডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ।
এরপরে বালিকাদের মাঝে সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরে হাত ধোয়ার কলাকৌশল শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
আব্দুল জলিল ২৮-১০-২০২৬ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 49 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ