সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু‘র কাজিপুর উপজেলার পূজামন্ডপ পরিদর্শন
১৮ অক্টোবর, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু‘র কাজিপুর উপজেলার পূজামন্ডপ পরিদর্শন

আব্দুল জলিল
১৮-১০-২০২৬ ০৪:২৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু‘র কাজিপুর উপজেলার পূজামন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)  কাজিপুরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন। একইসাথে তিনি রাতের বেলায় আইনশৃঙ্খলা রক্ষায় যানবাহন তল্লাশির জন্যে  ব্যবহৃত বাঁশকল ডিউটিও সরেজমিন পরিদর্শন করেন।

শনিবার সন্ধ্যা থেকে রাত অবধি তিনি উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি পূজারী ও সংশ্লিষ্ট মন্দিরের পরিচালনা কমিটির লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি উপজেলার পূজামন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পূজাস্থলে আগত দর্শনার্থীদের  যাতায়াত নিশ্চিত করতে ডিউটিরত পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেন।

এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, কাজিপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক সমির দেব খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ১৮-১০-২০২৬ ০৪:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 10 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com