কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম
আব্দুল জলিল
১৭-১০-২০২৬ ০১:১০ অপরাহ্ন
|
|
কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টার : শারদীয়
দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ সময় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার ১৬ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে পাশে থাকার অঙ্গিকার করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এ ধরনের পরিদর্শন পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আব্দুল জলিল ১৭-১০-২০২৬ ০১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 25 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ