নানা আয়োজনে কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত
১৩ অক্টোবর, ২০২৬ ০৪:১৩ পূর্বাহ্ন

  

নানা আয়োজনে কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

আব্দুল জলিল
১২-১০-২০২৬ ০৪:২১ অপরাহ্ন
নানা আয়োজনে কাজিপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার: 

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটির মূল প্রতিপাদ্য ছিলো  “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।”

 সোমবার (১২ অক্টোবর) সকাল বেলা এগারটায় কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। 


আব্দুল জলিল ১২-১০-২০২৬ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 30 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com