শিরোনামঃ
আব্দুল জলিল ০৮-১০-২০২৬ ০৫:০৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কাজিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবারের দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান ।
সভায় অন্যদের মধ্যে কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সমীর দেব খোকন, সদস্য সচিব মিলন দে, সদস্য রিপন কুমার প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন।
এ বছর কাজিপুর উপজেলায় মোট ২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com