কাজিপুরে যুব দলনেতা হিল্লোল তালুকদারের প্রচেষ্টায় রাস্তা পেলো হাজারো মানুষ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৬ অপরাহ্ন

  

কাজিপুরে যুব দলনেতা হিল্লোল তালুকদারের প্রচেষ্টায় রাস্তা পেলো হাজারো মানুষ

আব্দুল জলিল
১৭-০৯-২০২৬ ০৬:২২ অপরাহ্ন
কাজিপুরে যুব দলনেতা হিল্লোল তালুকদারের প্রচেষ্টায় রাস্তা পেলো হাজারো মানুষ
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের মানিকপোটল ও তার আশপাশের হাজারো মানুষের চলাচল নিশ্চিত করলেন যুবদল নেতা হিল্লোল তালুকদার। তার প্রচেষ্টায় মানিকপোটল এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে প্রায় ৩০০ ফুট রাস্তা মেরামত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুঞ্জুরুলের বাড়ি থেকে আব্দুর রউফের বাড়ি পর্যন্ত রাস্তাটি ওয়াপদা বাঁধের তুলনায় প্রায় ২০ ফুট নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় পানির নিচে ডুবে থাকত। ফলে বর্ষা মৌসুমে ওই এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। রাস্তাটি স্থানীয় শতাধিক পরিবারের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এছাড়া মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ জন শিক্ষার্থীসহ প্রতিদিন সহস্রাধিক মানুষ বিভিন্ন প্রয়োজনে এ রাস্তা ব্যবহার করেন। দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিল্লোল তালুকদার সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব সেলিম রেজার নির্দেশনা অনুযায়ী রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে। রাস্তা মেরামতের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সেলিম রেজা ও হিল্লোল তালুকদারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি মেরামত হওয়ায় বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে। বর্ষাকালে পানিতে ডুবে থাকা এবং কাদামাটির কারণে যে ভোগান্তি হতো, তা অনেকটাই কমে এসেছে।

আব্দুল জলিল ১৭-০৯-২০২৬ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 160 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com