কাজিপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫৩ অপরাহ্ন

  

কাজিপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন

আব্দুল জলিল
১৪-০৯-২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
কাজিপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার তিন

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত রবিবার দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কাজিপুর থানা পুলিশ।

 গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার পাঁচগাছি চরপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে অভিযান চালান। এসময় এনামুলের পুত্র চিহ্নিত মাদক কারবারী শফিউল ইসলাম এবং  স্ত্রী কল্পনা খাতুনকে বিক্রির জন্যে রাখা ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

 একই রাতে উপজেলার সোনামুখী গ্রামে অভিযান পরিচালনা করে আরেক চিহ্নিত মাদক কারবারী আব্দুর রাজ্জাককে ২১ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।রাজ্জাক জালাল উদ্দিনের পুত্র। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। 


আব্দুল জলিল ১৪-০৯-২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com