কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু

আব্দুল জলিল
১৩-০৯-২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: :সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানিয়েছেন। নিহত ৬৫ বছর বয়সী নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী। এসআই ফরহাদ হোসেন বলেন, “বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। ওই নারী বাড়ির সামনে রাস্তার পাশে হাঁটাহাটি করছিলেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীকে চাপা দেয়। “এতে ঘটনাস্থলেই নুরজাহান আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।” ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই।

আব্দুল জলিল ১৩-০৯-২০২৬ ০১:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com