শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০৯-২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে তিন মাস ব্যাপি ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়টায় ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের উদ্বোধনের পরেই সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন ইউএনও শাহানাজ পারভীন। এর পূর্বে তিনি পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপ্তি , কমিটি গঠন ও বাস্তবায়নের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান চলবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি।”
অভিযানে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. রাসেল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উল্লেখ্য সিরাজগঞ্জ জেলার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কাজিপুরে সবচেয়ে বেশি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com