শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৯-২০২৬ ০৬:১৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর অবৈধ মজুদদারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসন যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় স্থানীয় লোকজন আটক করে। একইসাথে বৈআইনিভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনমূলে তিন হাজার করে মোট নয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা। অভিযানে অংশ নেয়া কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে সারের বস্তা ভ্যানে বোঝাই করে তারা তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে ৫০হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে সহায়তা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com