কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

  

কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৩-০৯-২০২৬ ০৯:৩১ অপরাহ্ন
কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় চালিতাডাঙ্গায় অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য ও মরহুম আফজাল হোসেনের জ্যেষ্ঠ্যপুত্র সেলিম রেজা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও মরহুম আফজাল হোসেনের কনিষ্ঠ পুত্র অধ্যক্ষ মহসীন রেজা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। কথা সাহিত্যিক রিপন আহসান ঋতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  নাঈমা জাহান সুমাইয়া,  আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি ও মরহুমের দ্বিতীয় সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী গোলাম মোস্তফা, কাজিপুর থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আব্দুস সালাম,  রবিউল হাসান। অনুষ্ঠানে কাজিপুরে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের নানা উপঢৌকন দিয়ে সংবর্ধিত করা হয়।এরপর শিক্ষামূলক দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীরা প্রাণভরে উপভোগ করেছে।


আব্দুল জলিল ০৩-০৯-২০২৬ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com