কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনও'র উপহারের দেয়ালঘড়ি প্রদান
২৫ আগস্ট, ২০২৬ ০৮:২২ অপরাহ্ন

  

কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনও'র উপহারের দেয়ালঘড়ি প্রদান

আব্দুল জলিল
২৫-০৮-২০২৬ ০৭:২৪ অপরাহ্ন
কাজিপুরে শতাধিক মসজিদে ইউএনও'র উপহারের দেয়ালঘড়ি প্রদান
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক মসজিদে উপহার হিসেবে দেয়ালঘড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মসজিদের ইমামদের হাতে এই উপহার তুলে দেন ইউএনও মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত অর্থায়নে এই ঘড়িগুলো দিয়েছেন জানিয়ে তিনি বলেন, কাজিপুরের অনেক মসজিদে নামায পড়তে গিয়ে ঘড়ি দেখতে পাইনি। আবার থাকলেও তার অনেকগুলো বন্ধ হয়ে আছে। অনেক মসজিদে একটি ঘড়ি আছে যা শুধু মুসল্লীগণ দেখেন, খুতবার সময়ে বা বয়ান করার সময় ইমাম সাহেব তা দেখতে পান না। সবদিক বিবেচনা করে ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী আজকে এই ঘড়িগুলো প্রদান করা হয়েছে। আশা করি মুসল্লীদের এটি কাজে লাগবে।

আব্দুল জলিল ২৫-০৮-২০২৬ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 7 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com