শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-০৮-২০২৬ ০৬:৩০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের ১০৮ জন গ্রাম পুলিশ পেলেন দায়িত্ব পালনকালিন নিত্য ব্যবহার্য সামগ্রি। সামগ্রির মধ্যে রয়েছে ছাতা, লাঠি, জুতা, পোশাক প্রভৃতি। এলাজিইডির অর্থায়নে এসব সামগ্রি আজ মঙ্গলবার(২৫ আগস্ট) বিকেলে বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নানা প্রতিকূলতা পেরিয়ে গ্রামপুলিশগণ দায়িত্ব পালন করেন। এসব সামগ্রি তাদের কাজের প্রতি আরও দায়িত্ববান করে তুলবে বলে বিশ্বাস করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com