শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-০৮-২০২৬ ০৬:১০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৬২ সিরাজগঞ্জ ( ১) (কাজিপুর ও সদরের আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাসেল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অনুষ্ঠানের সহ সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ড্যাব নেতা ডাক্তার আতিক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান, শিক্ষক ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তারা, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী।
বক্তাগণ হাসপাতাল পরিচালনায় নানা প্রতিবন্ধকতার বিষয়ে আলোকপাত করেন। এসময় অনুষ্ঠানের সভাপতি, সংসদ সদস্য সেলিম রেজা হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমস্যাগুলোর দ্রুত সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com