শিরোনামঃ
আব্দুল জলিল ২৪-০৮-২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ম না মেনে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাইজবাড়ী গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র সাদ্দাম হোসেন (৩৪) এবং গান্ধাইল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র কাওছার আহমেদ জিহাদ(৩৫)ও আব্দুল আলীম(৫০)। সোমবার সকাল দশটায় উপজেলার বিলচতল এলাকায় যমুনা নদীর ঘাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় যমুনা থেকে নিয়ম ভেঙ্গে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন সাদ্দাম হোসেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এরপর উপজেলার গান্ধাইল এলাকায় অফিযান চালিয়ে একই আইনে জিহাদ ও আব্দুল আলীমকে পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গকারীদের কোন ছাড় নয় বলেও তিনি জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com