শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০৮-২০২৬ ০৪:০০ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর ভাঙ্গন কবলিত চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলাম অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শনিবার সকাল দশটায় এই নিলাম অনুষ্ঠিত হয়। এতে অনেক ব্যবসায়ী অংশ নেন। নিলামে সরাসরি ডাকে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ লাখ ১২ হাজার, চর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৯ হাজার, উত্তর চরদোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ডাক ১লক্ষ ৭ হাজার ৫০০ টাকা এবং সুতানারা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ লক্ষ ৪১ হাজার পাঁচশত টাকায় বিক্রি করা হয়। নিলাম ডাকে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।নিলাম সম্পর্কে রবিবার দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, “যতটুকু সম্ভব নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করা হবে। আর যারা নিলাম জিতেছেন তারা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস নিশ্চিতকরণের জন্যে অস্থায়ী একটি ঘর করে দেবেন। এতে করে সেই ঘরে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকবে।”
নিলামের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমুখ ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com