শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-০৭-২০২৬ ০৭:২৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৪৯১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
কাজিপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, টি এইচএ ডাক্তার মোঃ রাসেল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সরকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৩২ টি প্রতিষ্ঠানের ৪৯৫ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ,৬টি খাতা, ৬টি কলম ৬টি পেনসিল, পানির ফ্লাক্স, ইরেজার,শার্পনার ওয়াল ঘড়ি প্রদান করা হয়েছে। একইসাথে তাদের সচেতনতা বাড়াতে গাছের চারা, গাছ লাগানোর সার ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে পরে ১৩ জন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এই নিয়ে মোট ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উল্রেখ্য শিক্ষা ও পরিবেশ বান্ধব এই উদ্যোগটি গ্রহণ করেন ইউএনও মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com