অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারের কাছে যাবে-ইউএনও কাজিপুর
১৩ জুলাই, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

  

অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারের কাছে যাবে-ইউএনও কাজিপুর

আব্দুল জলিল
১২-০৭-২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারের কাছে যাবে-ইউএনও কাজিপুর

স্টাফ রিপোর্টার: “অসুখ হলে মানুষ একসময় ডাক্তারের কাছে নয় হয়তো জেনেটিক ইঞ্জিনিয়ারের নিকটে যাবে। কথাটা শুনে অবাক হবার কিছু নেই। যন্ত্র এখন ব্রেনের সাথে এসোসিয়েট হচ্ছে। একটি সংস্থা এ নিয়ে কাজ শুরু করেছে। কারণ যিনি ইঞ্জিনিয়ার সেও তো মানুষ। একজনের যদি সর্দি লাগে সে ইঞ্জিনিয়ারের নিকটে গিয়ে বলবে ভাই আমার ঠান্ডা লাগার জিনটি পাল্টিয়ে দিন।” রবিবার(১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান। এসময় তিনি এআইও পুরাতন হয়ে গেছে এখন ক্লাউড আসছে বলেও মন্তব্য করেন।

কাজিপুর  উপজেলা   পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, “মানুষ এক সময় জনসম্পদ বলে গণ্য হলেও বাস্তবতা পাল্টেছে। এখন যন্ত্র দিয়ে মানুষের সেই কাজ করানোর সময়। আগে সুইচ দিয়ে সব অপারেট করা লাগলেও এখন শুধু মস্তিষ্কের চিন্তা করার কারণেই সেটি কমান্ড পেয়ে যাবে। কাজেই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং দক্ষ জনবল তৈরির বিকল্প নেই।” মন্তব্য করেন তিনি।   

কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা  পরিবার পরিকল্পনা  কার্যালয় আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন  উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা পলাশ ভৌমিক। সভায় দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে  অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল, উপজেলা কৃষি  কর্মকর্তা শরিফুল  ইসলাম,  কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  মনজিৎ কুমার নন্দী,  উপজেলা শিক্ষা  কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  সমবায় অফিসার খালেদুজ্জামান, এমপির  প্রতিনিধি ওয়াহীদুজ্জামান, সাংবাদিক ও সহকারি  অধ্যাপক আব্দুল  জলিল  বক্তব্য রাখেন।  পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বছরব্যাপী অনন্য অবদান রাখায় বিভিন্ন বিভাগের নির্বাচিত  ৮ জনের হাতে  ক্রেস্ট  ও সনদপত্র তুলে দেন।  


আব্দুল জলিল ১২-০৭-২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 41 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com