কাজিপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
৩০ জুন, ২০২৬ ০৭:৩৯ অপরাহ্ন

  

কাজিপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল জলিল
৩০-০৬-২০২৬ ০৬:১৪ অপরাহ্ন
কাজিপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে পরীক্ষাগ্রহণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রফেসর মোহাম্মদ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  সহযোগী অধ্যাপক  ড. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, প্রভাষক রফিকুল ইসলাম। প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

এবছর কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে কেন্দ্রে উপজেলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৬৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে । এরমধ্যে ছেলে ৬১০ জন এবং মেয়ে ৬৫৩ জন।


আব্দুল জলিল ৩০-০৬-২০২৬ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com