কাজিপুরে সাড়ে চুয়াল্লিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
২৫ আগস্ট, ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন

  

কাজিপুরে সাড়ে চুয়াল্লিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আব্দুল জলিল
২৮-০৬-২০২৬ ০৩:২৪ অপরাহ্ন
কাজিপুরে সাড়ে চুয়াল্লিশ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার: 

সিরাজগঞ্জের কাজিপুরে  ৪৪ হাজার ৪৮২ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ”  প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল নয়টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

   এবছর উপজেলার ১২ টি ইউনিয়নের ৬ মাস থেকে ১ বছরের নিচের  ৪ হাজার ৫৭৯ জন শিশুকে এবং ১ বছর থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ৫৫২ জন শিশুকে ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে জানানো হয়। সেইসাথে কাজিপুর পৌর এলাকার ৬ থেকে ১ বছরের নিচের দুইশ ১৯ জন  এবং   ১ বছর থেকে ৫৯ মাসের  ২ হাজার ৩৫১ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. তন্ময় বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. রুবেল, সম্রাট শাহজাহান প্রমূখ।


আব্দুল জলিল ২৮-০৬-২০২৬ ০৩:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 102 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com