শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০৬-২০২৬ ০৯:০৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুরে মাদকদ্রব্যসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে কারাদণ্ড ও একইসাথে প্রত্যেকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়ার ইউনুস ফকিরের পুত্র আলম(২০),একই এলাকার মোস্তাকের পুত্র মাসুদ রানা(১৯), শামসুল মন্ডলের পুত্র রনি(২৬), সাইফুল ইসলামের পুত্র সাজিদ(২০) এবং রণবীরপাড়া গ্রামের মোতালেবের পুত্র আবু হাশেম(২৩)।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, “আসামীগণ বগুড়া সুইপার কলোনি হতে মাদক (চোলাই মদ বা বাংলা মদ) নিয়ে ইজিবাইক (অটো) নিয়ে কাজিপুরের মেঘাই ঘাট এলাকায় ঘুরতে আসে। সেখানে এসে মাদক সেবনের প্রস্তুতিকালে আমাদের পুলিশের টহল টিম তাদেরকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে।”
সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিনমাসের কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।#
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com