জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ-ইউএনও মোস্তাফিজ
১৪ জুন, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ-ইউএনও মোস্তাফিজ

আব্দুল জলিল
১৩-০৬-২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন
জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ-ইউএনও মোস্তাফিজ

স্টাফ রিপোর্টার: “বিশ্বব্যাপী জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং জীববৈচিত্র্যের ক্ষয় বৃদ্ধি পাচ্ছে।সর্বগ্রাসী প্রকৃতির এই নিরব ঘাতককে রোধ করার অন্যতম্য উপায় হলো বৃক্ষোরোপন। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় এই বৃক্ষরোপন একটি কার্যকর ও টেকসই উদ্যোগ ।” সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন পরবর্তী আলাপকালে এসব কথা সাংবাদিকদের বলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন শোষণ, বায়ুদূষণ হ্রাস এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি জানান।

 আজ(১৩ জুন) তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজিপুরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।  আজ  সকালে ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায়  কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

 কাজিপুর উপজেলা উপজেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে এরইমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। জুলাই ২৬ হতে জুন ২৭ পর্যন্ত কাজিপুর উপজেলার সকল দপ্তর মিলে ২৫ হাজার বৃক্ষরোপণ, পরিচর্যা এবং ব্যবস্থাপনা করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজকের বৃক্ষরোপন কমূসূচিতে অংশ নেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ও উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান। এ ছাড়াও অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


আব্দুল জলিল ১৩-০৬-২০২৬ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 10 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com