কাজিপুরে চাকুরিপ্রার্থীদের আশার আলো দেখাতে সাফল্য জব প্রিপারেশন হোম এর উদ্বোধন
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে চাকুরিপ্রার্থীদের আশার আলো দেখাতে সাফল্য জব প্রিপারেশন হোম এর উদ্বোধন

আব্দুল জলিল
০৭-০৬-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
কাজিপুরে চাকুরিপ্রার্থীদের আশার আলো দেখাতে সাফল্য জব প্রিপারেশন হোম এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে চাকুরি প্রার্থিদের আশার আলো দেখাতে উদ্বোধন করা হয়েছে সাফল্য জব প্রিপারেশন হোম। 'স্বপ্নের ক্যারিয়ার, সাফল্যের প্রস্তুতি প্রতিপাদ্যে কাজিপুরে প্রথমবারের মতো শনিবার দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই নতুন  বাজার সেতু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এ  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের

প্রধান অতিথি  কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ  প্রফেসর  রেজাউল করিম এর উদ্বোধন করেন বক্তব্য রাখেন।সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেস কাজিপুর সরকারি কলেজের  অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসান হাবিব।

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন আর আই এম  ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলাম, বগুড়া মজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহীন রেজা, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের  সহকারী অধ্যাপক মোঃ আকরামুল ইসলাম, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, প্রিপারেশন হোম এর পরিচালনা পর্ষদের সদস্য  সহকারী শিক্ষক  শফিকুল ইসলাম, সেতু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক তোফাজ্জল হোসেন, শিক্ষার্থী মাইনুল ইসলাম সংগ্রাম ও মিষ্টি খাতুন।


আব্দুল জলিল ০৭-০৬-২০২৬ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com