শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৬-২০২৬ ০৩:৩৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার: পুরো কাজিপুর দেখলো এক জমকালো অনুষ্ঠান। একইসাথে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান সময় অবধি শিক্ষার্থীরা পেলেন এক নতুন আনন্দঘন পরিবেশ।কিছু সময়ের জন্যে তারা হারিয়ে গিয়েছিলেন সেই সোনালী অতীতে।বলছিলাম আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের পুনর্মিলন উৎসবের কথা।
গান গেয়ে দর্শক মাতালেন প্রখ্যাত শিল্পী মনির খান ও বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী ঐশী। গত রবিবার( ৩১ মে) রাতে তারা উপজেলার চালিতাডাঙ্গায় অবস্থিত এই কলেজটির তিরিশটি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ওই দুই জনপ্রিয় শিল্পী। উপস্থিত দর্শকরা গানের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। প্রথমে মনির খান অঞ্জনা নিয়ে গান শুরু করেন। এরপর ঐশী দুষ্টু পোলাপানসহ বিখ্যাত গানগুলো পরিবেশন করেন। আর আগে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অশীতিপর বৃদ্ধা বেগম শ্যামলী আফজালকে গানে গানে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বেলা এগারটায় কলেজ ক্যাম্পাসে এক র্যালি বের করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীগণ। র্যালি শেষে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পুনর্মিলন উৎসবের আহবায়ক অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, পুনর্মিলন উৎসবের সদস্য সচিব ও বিশিষ্ট কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু, সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে অংশ নেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, আফজাল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা, ও বাস্তবায়নে ছিলেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব ও ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু।তারা জানান, “পুরো আয়োজনটি এক সূতোয় গাঁথতে দিনরাত একাকার করে কাজ করতে হয়েছে। ভালো লাগছে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়েছে। “
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com