কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন
১২ মে, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন

আব্দুল জলিল
১১-০৫-২০২৬ ০৮:১২ অপরাহ্ন
কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: 

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩শ ৮ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চাল ১ হাজার ২শ ৩৪ মে. টন, আতপ চাল ২৮২ মে.টন এবং গম ৫৯ মে.টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

 

সোমবার বিকেল ৩টায় কাজিপুর খাদ্য গুদাম চত্বরে ধান -চাল  ক্রয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,  কৃষি অফিসার শরিফুল ইসলাম, গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) অলিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রবিউল হাসান প্রমূখ।#


আব্দুল জলিল ১১-০৫-২০২৬ ০৮:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 57 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com