নিজেদের নিরাপত্তায় কাজিপুরের সেচপাম্প অপারেটরগণ পেলেন উপজেলা প্রশাসনের বাঁশি উপহার
১১ মে, ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নিজেদের নিরাপত্তায় কাজিপুরের সেচপাম্প অপারেটরগণ পেলেন উপজেলা প্রশাসনের বাঁশি উপহার

আব্দুল জলিল
১১-০৫-২০২৬ ০৮:০৭ অপরাহ্ন
নিজেদের নিরাপত্তায় কাজিপুরের সেচপাম্প অপারেটরগণ পেলেন উপজেলা প্রশাসনের বাঁশি উপহার

স্টাফ রিপোর্টার:  নিজেদের নিরাপত্তায় সম্পূর্ণ  নতুন এক পদ্ধতির সাথে পরিচিতি হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শতাধিক সেচপাম্প অপারেটরগণ। আজ সোমবার দুপুরে তারা উপজেলা প্রশাসনের তরফ থেকে পেয়েছেন বাঁশি। 

সেচপাম্প অপারেটরদের রাত্রিকালিন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই আয়োজন করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে  আনুষ্ঠানিকভাবে সেচপাম্প অপারেটরদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।  তিনি অপারেটরদের গলায় একটি করে বাঁশি পরিয়ে দেন।

এসময় তিনি বলেন, “ রাত্রিকালিন সময়ে সেচপাম্প অপারেটরগণের একজন বিপদে পড়লে তিনি এই বাঁশিতে ফু দিলে আশপাশের অপারেটরগণ ও সাধারণ জনগণ সজাগ হবেন। একইসাথে আসন্ন ঈদুল আজহায় গরু চুরি রোধে এই পদ্ধতি কাজে আসবে। বাঁশি শুনে  দ্রুত অপরাধীদের মোকাবেলা করা সম্ভব হবে। হয়তো একটি বাঁশি সামান্য মূল্য হতে পারে কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি।” এসময় এমন উদ্যোগ নেবার জন্যে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানান।

 ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘ প্রায়ই জমি থেকে কৃষকের সেচপাম্প ও ট্রান্সফর্মার চৃুরির বিষয়টি আমার নজরে আসে। তখনই তাদের জন্যে উপযুক্ত নিরাপত্তার  বিষয়টি ভাবতে গিয়ে এই আইডিয়া চলে আসে । মাননীয় এমপি মহোদয়ও এ্ বিষয়ে সদয় সম্মতি দেন। “

ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেচপাম্প অপারেটরগণ। অপারেটর আবদুল্লাহ হারুন বলেন, “ বাঁশির মূল্য বেশি নয়। কিন্তু এই পদ্ধতিতে আমরা একে অপরের বিপদে সাবধান হতে পারবো। এগিয়ে গিয়ে মোকাবেলা করতে পারবো। আমরা ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।”

উপজেলা সেচ প্রশাসন ও সেচ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন  কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। 


আব্দুল জলিল ১১-০৫-২০২৬ ০৮:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 34 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com