শিরোনামঃ
আব্দুল জলিল ০৪-০৫-২০২৬ ১০:৩৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের তিন দশকের সফল পরিভ্রমণ এবং সহস্রাধিক শিক্ষার্থীর সফল পথচলাকে স্মরণী করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা গত বরিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মুস্তাফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ওয়াহীদুজ্জামান, সহকারী অধ্যাপক গোলাম আহসান হাবীব, প্রভাষক শাহীনুর আলম, প্রভাষক আব্দুল মজিদ, প্রভাষক জহুরুল ইসলাম, চিকিৎসক ও সমাজকর্মী আশকার পাইন, মোখলেসুর রহমান, মজনু মিয়া, শিহাব উদ্দীন, আব্দুল মজিদ মিনু, আশিকুর রহমান, রফিকুল ইসলাম, পিয়াল হাসান ও টিপু সুলতান প্রমুখ। পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মুস্তাফাকে প্রধান উপদেষ্টা এবং লুৎফর রহমান, আলহাজ্ব আব্দুল বারেক বকুল, জয়নুল আবেদীন, মজিবুর রহমান ও শাহজামাল তালুকদারকে পুনর্মিলন উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা করা হয়।
এছাড়া কলেজ অধ্যক্ষ মহসীন রেজাকে আহ্বায়ক, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, নাজমুল হক, মোহতাব উদ্দিন আহমদ, সিদ্দিকা বানু, এস এম ইব্রাহিম, আশকারুল হক পাইনকে যুগ্ম আহ্বায়ক ও রিপন আহসান ঋতুকে সদস্য সচিব এবং গোলাম আহসান হাবীবকে কোষাধ্যক্ষ, আব্দুল কুদ্দুসকে সহ কোষাধ্যক্ষ করে ২৯টি ব্যাচ থেকে ৬০ সদস্যের একটি পুনর্মিলনী উৎসব উদযাপনের কমিটি গঠন করা হয়। এ ছাড়া উৎসবকে কেন্দ্র করে অন্যান্য উপকমিটিও গঠন করা হয়। সভায় আগামী ২০মের মধ্যে অফলাইন ও অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ এবং ৩১মে একটি স্মরনীয় পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে দেশের তারকাখচিত শিল্পীদের পরিবেশনাসহ কলেজের সাংস্কৃতিক দলের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে।
বার্তা প্রেরক:
রিপন আহসান ঋতু, সদস্য সচিব, পুনর্মিলন উৎসব উদযাপন কমিটি
উড়োসংযোগ: ০১৭১৭-৪৯৬৮০৩, ০১৭১১-৭৫৫৮৯৮
ই-মেইল: ripon.ahasan1@gmail.com
# সংবাদ বিজ্ঞপ্তি
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com