কাজিপুরে বিরল প্রতিভা ও সবুর মাওলানা সম্মাননা প্রদান অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৮:৩৪ অপরাহ্ন

  

কাজিপুরে বিরল প্রতিভা ও সবুর মাওলানা সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আব্দুল জলিল
০৪-০৫-২০২৬ ০৭:০০ অপরাহ্ন
কাজিপুরে বিরল প্রতিভা ও সবুর মাওলানা সম্মাননা প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:  

সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলার  আনোয়ারা  আজাদ  ওয়েলফেয়ার ফাউন্ডেশনের  (সবুর মাওলানা) বিরল প্রতিভা, প্রফেসর সম্মাননা প্রদান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বৃ্ত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার আনোয়ারা আজাদ কারিগরি ও ভোকেশনার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। পুরস্কারের জন্যে মনোনীত ব্যক্তি ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জ্ঞানের কদর যেখানে আছে সেখানে অনেক জ্ঞানীর জন্ম হয়। তাদের দেখানো পথে সমাজ সভ্যতার পরিবর্তন সাধিত হয়। আজকে যারা এই আয়োজন করে বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যদের মূল্যায়ণ করছেন, শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে উৎসাহিত করছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা সংবর্ধিত হচ্ছেন তাদের জন্যে শুভকামনা রইলো।” অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩১৫ জনকে সম্মানিত করা হয়।   

সংস্থাটির  চেয়ারম্যান একেএম রেজাউল করিম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মারজিয়া বেগম,  উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান.  চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, সংস্থাটির অন্যতম সদস্য সহকারি অধ্যাপক নাজমুল হক প্রমূখ।উল্লেখ্য, আনোয়ারা আজাদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কাজিপুরে কৃতি মানুষ, সাংবাদিক, সফল পিতামাত, সফল শিক্ষক, কৃতি শিক্ষার্থী, শিক্ষক এরকম নানা বিভাগে প্রকৃত মেধাবীদের পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আব্দুল জলিল ০৪-০৫-২০২৬ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 7 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com