শিরোনামঃ
আব্দুল জলিল ২৯-০৪-২০২৬ ১০:৪১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে খেলাধুলার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টা থেকে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন।
এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় তারা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্সসহ মোট ৮টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)নাঈমা জাহান সুমাইয়া।
ইউএনও বলেন, ‘সুস্থ দেহে সুন্দর মনের জন্যে খেলাধুলার বিকল্প নেই। শুধু শারীরিক সুস্থতাই নয়, খেলাধুলা মানসিক বিকাশ ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’।”
শিশুদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্যে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,“ এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।”
এসময় আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বাছাই পর্বে অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২ মে প্রধানমন্ত্রী প্রতিটি জেলা পর্যায়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com