কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড
৩০ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

আব্দুল জলিল
২৯-০৪-২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ  

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।

 জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর পৌরসভার বেরিপোটল চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় নিজবাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেন অভিযানে অংশে নেয়া ডিএনসি টিমের সদস্যগণ।এসময় ওই দুইজনের নিকট থেকে যথাক্রমে ৫০ গ্রাম ও ৪৫ গ্রাম মোট ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারায় সাজা প্রদান করে আদালত।

 এদিকে মাদক সেবনের দায়ে উভয়কেই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক  আসামী হবিবরের প্রতিবেশীরা জানান, মাদকসেবন ও বিক্রির কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও বিপদগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান , এর আগেও মাদক বিক্রির কারণে হবিবর জেলে গিয়েছেন এবং জেল থেকে এসে আবারও মাদক সেবন ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন।


আব্দুল জলিল ২৯-০৪-২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 54 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com