কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত
২৯ এপ্রিল, ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন

  

কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

আব্দুল জলিল
২৯-০৪-২০২৬ ০৫:৪০ অপরাহ্ন
কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ  

সিরাজগঞ্জের কাজিপুরে হতদরিদ্র মহিলা উপকারভোগীদের সুবিধা ও জীবনমান উন্নয়ন বিষয়ক সেবা প্রদান বিষয়ে উপজেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সেমিনারে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম।

উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইতি রানী সরকার, চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, গান্ধাইল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মহব্বত হোসেন তালুকদার, শুভগাছা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আবু সাইদ, কাজিপুর সদর  ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব কবির তালুকদার, মাইজবাড়ী  ও খাসরাজবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন প্রমূখ।


আব্দুল জলিল ২৯-০৪-২০২৬ ০৫:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 41 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com