শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৪-২০২৬ ০৫:০৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র্যালি পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে এক র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিলো “ সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ।” কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, সমবায় অফিসার খালেদুজ্জামান প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com