শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০৪-২০২৬ ০৫:০৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে প্রশিক্ষণ শেষে ভাঙন জনপদের ৯ নারী পেলেন সেলাই মেশিন। মঙ্গলবার বিকেলে ওই নয়জন নারীকে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উন্নয়ন সহযোগী পার্টনার এনজিওর পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের যমুনা নদী তীরের ১ হাজার ছয়শ পরিবারের জীবন ও জীবিকার উন্নয়নের অংশ হিসেবে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৈত্রী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা চিত্রা রানী সাহা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com