কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা
২০ এপ্রিল, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

  

কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

আব্দুল জলিল
২০-০৪-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন
কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

স্টাফ রিপোর্টার: 

সিরাজগঞ্জের কাজিপুরে  সাড়ে ৩৮ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০এপ্রিল) সকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় তিনি বলেন, “বর্তমান সরকার বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় ক্ষমতা নেবার দুইমাসের মধ্যেই এই কার্যক্রম গ্রহণ করেছে।  টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।”

  কাজিপুর উপজেলা  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজসহ মেডিকেল অফিসার ও স্বাস্থ্যসহকারিগণ।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্য়ালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়  ও ইউনিসেফ এর সহযোগিতায় ২০ এপ্রিল থেকে ১০ মে  পর্যন্ত ১১ কার্য দিবসে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৮৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী  শিশুদের বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।


আব্দুল জলিল ২০-০৪-২০২৬ ০৪:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 38 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com