শিরোনামঃ
আব্দুল জলিল ১৮-০৪-২০২৬ ০৪:২১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ যমুনা নদীর ভাঙনের হাত থেকে চরবাসিকে রক্ষায় বর্তমান সরকার সদা তৎপর রয়েছে বলে জানান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরাঞ্চলে অবস্থিত তেকানি ও তার আশপাশের এলাকাকে নদীর ভাঙন থেকে রক্ষায় নির্মিত বাঁধ পরিদর্শন কালে তিনি আরও জানান, ‘ কাজিপুর চরাঞ্চলের পৌণে দুইলাখ জনগোষ্ঠীকে যমুনার ভাঙন থেকে রক্ষায় বর্তমান সরকার সম্ভব সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। আজকে এই কাজের জন্যে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে দ্রুত প্রস্তাব পেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্যে নির্দেশ দিচ্ছি, যাতে আসন্ন বর্ষা মৌসুম আসার আগেই বাঁধটির মেরামত কাজ শেষ হয়।”
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপসহকারি প্রকৌশলী আবু কালাম আজাদ, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান।
উল্লেখ্য মূল বাঁধের মেরামত ও পাকাকরণ কাজ করবে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মনণালয় এবং এলজিইডি থেকে বাঁধের দুই পাশে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ফেলা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com